রোজদিন ডেস্ক, কলকাতা:- উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার এক যুবকের ভাগ্য রাতারাতি বদলে গেল। একটি গেমিং অ্যাপে মাত্র ৩৯ টাকা বাজি ধরে তিনি চার কোটি টাকা জিতে নিয়েছেন। এই জয়ের পর তার পুরো পরিবারে আনন্দের ঢেউ বইছে এবং তাকে অভিনন্দন জানাতে মানুষের ভিড় লেগে আছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গল সরোজ কৌশাম্বী জেলার আকিল থানা এলাকার ঘাসি রাম কা পুরওয়া গ্রামের বাসিন্দা। মঙ্গল জানিয়েছেন যে আইপিএল শুরু হওয়ার পর থেকে তিনি একটি গেমিং অ্যাপে দল তৈরি করা শুরু করেছিলেন। ২৯ এপ্রিল চেন্নাই ও পাঞ্জাবের মধ্যে আইপিএল ম্যাচে তিনি ৩৯ টাকা খরচ করে দল বানান এবং পরের দিন সকালে ফলাফল দেখে জানতে পারেন যে তিনি ৪ কোটি টাকা জিতেছেন। জেতা ৪ কোটি টাকার মধ্যে মঙ্গল ২ কোটি ৮০ লক্ষ টাকা পাবেন, কারণ ৩০ শতাংশ টাকা কর হিসাবে কেটে নেওয়া হবে।
उत्तर प्रदेश। कौशाम्बी जनपद के मंगल सरोज ने DREAM11 में 4 करोड़ रुपये जीत लिए।
बढ़िया किस्मत है, अब मौज करें। ? pic.twitter.com/h0LrCwjRY4
— Pankaj (@AtWorkAmarUjala) May 5, 2025

Be the first to comment