নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টির সম্ভাবনা ; কি জানাচ্ছে হাওয়া অফিস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার থেকে হাওয়া বদলাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খণ্ড লাগোয়া বিহারের উপরে থাকা নিম্নচাপের কারণে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আকাশ থাকবে মেঘলা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*