রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালেই চেঙ্গাইলের জুট মিলে আগুন লাগে। জুট থাকায় মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এসে হাজির হয় দমকলের তিনটি ইঞ্জিন। তাদের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

জানা যায়, রবিবার সকাল বেলায় হঠাৎই আগুন দেখতে পান শ্রমিকরা, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। তড়িঘড়ি খবর দেয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় কাউন্সিলরও।

তবে কি থেকে এই আগুন লেগেছে তা খুঁজে বার করা হচ্ছে। এই ঘটনায় হতাহতের তেমন কোন খবর নেই। আগুন দেখে শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। তারপর দমকল বাহিনী এসে গেলে তাঁদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

Be the first to comment