প্লাবিত পশ্চিম মেদিনীপুর, বন্যার সবরকমের সতর্কতা জারি; কমলা সতর্কতা DVC’র

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ঝাড়খণ্ডের অতিবৃষ্টির কারণে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ ও মাইথন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। জানা গেছে গড়বেতা, দাসপুর, এবং চন্দ্রকোণায় প্রায় ৬০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’হাজার মাটির বাড়ি।

ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে DVC। নদীবাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া, হুগলি, এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। DVC থেকে জল ছাড়ার কারণে যেকোনও জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে এমনিতেই জল বেড়েছে এলাকাগুলির তার উপর ডিভিসির ছাড়া জল আরোও চাপ বাড়াচ্ছে এই জেলাগুলিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*