রোজদিন ডেস্ক : অভয়া মঞ্চ সহ চিকিৎসকদের এক প্রতিনিধি দল আজ সকালে দুর্গাপুর গেলেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর একাধিক সদস্য-সহ এই প্রতিনিধিদল অকুস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। মূলত দোষীদের শুধু গ্রেফতার করাই না,তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন তাঁরা। বেসরকারি এই মেডিকেল কলেজের নিরাপত্তা ঢিলেঢালা ছিল কিনা, আলো ইত্যাদির ব্যবস্থা কেমন ইত্যাদি সব কিছুই দেখবেন। ওই মেডিকেল কলেজের পাশে জঙ্গল, সেখানে কলেজ কর্তৃপক্ষ কোন নিরাপত্তার ব্যবস্থা, পর্যাপ্ত আলো, সর্তকতা মুলক ব্যবস্থা নিয়েছেন কিনা তা ও তাঁরা দেখবেন বলে জানা গেছে।
সিনিয়র চিকিৎসকরা-সহ ২৬ জনের প্রতিনিধি দল ওখানে গেছেন।

Be the first to comment