আরো ১২

Spread the love
  1. জন্মদিনে কিংবদন্তি রবীন্দ্র সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  2. রবিবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এখনও পুরোপুরি ছন্দে ফেরেনি। কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দুপুর একটা নাগাদ হাসিমারা বায়ুসেনা ছাউনিতে যাবেন মুখ্যমন্ত্রী।
  3. দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের জালে তিন অভিযুক্ত। বাকি দুজনের খোঁজে চলছে তল্লাশি।
  4. অভয়া মঞ্চ-সহ ডক্টর্স ফ্রন্টের কয়েকজন প্রতিনিধি রবিবার দুর্গাপুর যাচ্ছেন। সেখানে তদন্তের গতিপ্রকৃতি ও মেডিকেল কলেজের নিরাপত্তায় কোন গাফিলতি ছিল কিনা তার খোঁজখবর নেবেন তাঁরা।
  5. পুর নিয়োগ দূর্নীতি মামলায় সুজিত বসুর দফতর-সহ কলকাতার ১৩ জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত বহু নথি ও নগদ ৪৫ লক্ষ টাকা। কোথা থেকে মিলল টাকা, জানাতে নারাজ ইডি।
  6. ফোনালাপের পর এবার গাজ়া নিয়ে শান্তি সম্মেলনে মোদিকে আমন্ত্রণ ট্রাম্পের। সোমবার ইজিপ্ট যেতে পারেন প্রধানমন্ত্রী।
  7. সোনার সঙ্গে পাল্লা দিচ্ছে রূপো। ক্রমশ বাড়ছে চাহিদা। কিন্তু নেই পর্যাপ্ত জোগান। গত আট দিনে কেজিতে ২২,২৫০ টাকা বাড়ল রুপোর দাম। বিশেষজ্ঞদের দাবি, সোনার চড়া দাম রুপোয় লগ্নি বাড়াচ্ছে।
  8. চিনের উপর এবার ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তার পালটা দিন বেজিং। দ্বর্থ্যহীন ভাষায় চিন বলেছে, এটাই আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড। আমরা যুদ্ধ করতেও ভয় পাই না, হুঁশিয়ারি জিনপিং প্রশাসনের।
  9. অবশেষে বৃষ্টির হাত থেকে মুক্তি পেতে চলেছে বাংলা।হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বর্ষা বিদায় নিতেই শুরু হয়ে যাবে শুষ্ক আবহাওয়া। বর্ষা আপাতত রয়েছে রক্সৌল, জব্বলপুরে। আগামী দু’তিন দিনের মধ্যে বিদায় নেবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা যেতে শুরু করেছে।
  10. আগামী ৬-৭ মাসের মধ্যেই উত্তর-দক্ষিণ রুটের কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি করে ফেলা হবে। যাত্রীরা আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ফের কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহার করতে পারবেন, জানাল কলকাতা মেট্রো।
  11. বাকুঁড়ার বড়জোড়া ব্লকে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিতর্কিত গন্তব্য মন্ত্রী বীরবাহা হাঁসদার। যা নিয়ে জলঘোলা শুরু রাজ্য রাজনীতিতে।
  12. এসআইআর-এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাধা দিচ্ছেন তাতে কোনওভাবে তা পিছিয়ে গেলে, আগামী মাসের ৫ তারিখ থেকে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*