অভয়ার মা-বাবাকে কংগ্রেসের আন্দোলনে আমন্ত্রণ…

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার ৯ জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আর জি করের নৃশংস ও অমানবিক হত্যাকাণ্ডের শিকার অভয়ার ‘বাবা-মা’র সঙ্গে দেখা করেন।


প্রসঙ্গত, গত ৯ আগস্ট ২০২৪ তারিখে, কলকাতার আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসকে নির্মম ও পাশবিকভাবে ধর্ষণ ও হত্যা করা হয়।এর প্রতিবাদে রাজ্য তথা দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা উত্তাল হয়। ন্যায়বিচারের দাবিতে জনগণ রাস্তায় নামে, স্লোগান দেয়। বিচারের দাবিতে গোটা দেশে রাত জাগার অভিযানও করা হয়।

সেই অভয়ার স্মরণে ও বিচারের দাবিতে আগামী ৮ অগাস্ট ২০২৫ তারিখে আর জি কর কান্ডের সুবিচারের চেয়ে প্রদেশ কংগ্রেস এর ডাকা সি বি আই দফতর ( নিজাম প্যালেস) অভিযানে ‘অভয়া’র বাবা এবং মা-কে উপস্থিত থাকার জন্য আজ আমন্ত্রণ জানান। এদিন শুভঙ্কর সরকারের সঙ্গে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( শহর)- এর সভাপতি তাপস মজুমদার, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায় চৌধুরী, বিপ্রদাস চক্রবর্তী প্রমুখেরা। প্রদেশ কংগ্রেসের সভাপতি এদিন অভয়ার বাবা-মা’কে আগামীকাল ১০ জুলাই ‘লালবাজার চলো’ কর্মসূচিতেও উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*