রোজদিন ডেস্ক, কলকাতা:– প্রতি বছর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে তারকেশ্বর ও দেওঘরের বৈদ্যনাথধামে। এবছরও ১০ই জুলাই থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শ্রাবণী মেলা। ভক্তদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলা ও ঝাড়খণ্ড – উভয় রাজ্য প্রশাসনই নিয়েছে কঠোর পদক্ষেপ। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সকল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলের তিনি লেখেন, “বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক…
— Mamata Banerjee (@MamataOfficial) July 10, 2025
তিনি লেখেন, “এ প্রসঙ্গে বলি, তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়নকল্পে এবং পুণ্যার্থীদের সুবিধার্থে আমাদের সরকার নানান পদক্ষেপ করেছে যার মধ্যে আছে এলাকাজুড়ে রাস্তাঘাটের সংস্কার,পানীয় জলের ব্যবস্থা, দুধপুকুরের সংস্কার, স্নানঘাট নির্মাণ, তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, তীর্থযাত্রীদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশি ব্যবস্থা, সিসিটিভি, ইত্যাদি। আমাদের গড়ে দেওয়া তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ এলাকার উন্নয়নে সদা সক্রিয়। সকল ভক্তবৃন্দকে বলব – সাবধানে, আস্তে আস্তে যান। ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন।”
ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেব মহেশ্বরঃ
গুরু পূর্ণিমার শুভ দিনে জীবনের সকল গুরুকে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
— Mamata Banerjee (@MamataOfficial) July 10, 2025

Be the first to comment