এসআইআরে ব্যর্থ, তাই মহিলাদের ঘরে বন্দি করো! বিজেপিকে তোপ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : মহিলাদের ঘরবন্দি করে রাখো। বাংলা জিততে মরিয়া বিজেপির নতুন কৌশল। বিজেপি নেতারা এবার বাংলার মহিলাদেরও ঘরে বন্দি করার নিদান দিলেন। প্রকাশ্য সভা থেকে পুরুষদের নিদান দেওয়া হচ্ছে বাড়ির মহিলাদের ভোট দিতে যাওয়ার আগে ঘরে বন্দি করা রাখার জন্য। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান নয় – এবার এই ঘোষণা বাংলাতে। নির্বাচন কমিশন, এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েও বাংলায় এঁটে উঠতে পারছে না বিজেপি।

এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাংলার শাসকদলের প্রতি বাংলার মহিলাদের সমর্থনে ভয় পেয়ে মহিলাদেরই ঘরে বন্দি করার দাওয়াই বিজেপি নেতার। যে বর্বরতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নরেন্দ্র মোদির অনুগামীরা চালান, তা বাংলায় চালাতে এলে বাংলা-বিরোধীদের জবাব দেবেন মহিলারাই, স্পষ্ট করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারী নির্যাতনে কেন বিজেপি শাসিত রাজ্যগুলি এক নম্বরে, তা এবার বাংলার বিজেপি নেতারাই স্পষ্ট করে দিলেন। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের যে কোনও সময়ে ঘরে বন্দি করে রাখা ও জোর করে মুখ বন্ধ করে রাখা যে নিত্য দিনের ঘটনা তা তুলে ধরলেন বঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য কালিপদ সেনগুপ্ত।কার্যত যেভাবে নির্বাচন কমিশন ও বিজেপির পরিকল্পিত এসআইআর প্রয়োগ করেছে বিজেপির সরকার, তা যে বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার যন্ত্র তা টের পেয়ে গিয়েছেন বাংলার মানুষ। সেই সঙ্গে ভোট বাক্সে যে বাঙালির অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের বিপক্ষেই বিজেপি সাফ করে দিতে রায় দেবেন বাংলার মানুষ তা বুঝেই মরিয়া বঙ্গ বিজেপি নেতারা। তাই মহিলাদের ঘরে আটকে রাখার নিদান। বিজেপির সেই মানসিকতাকে স্পষ্ট করে অভিষেক তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনকে এসআইআর করার জন্য হাইজ্যাক করো, তারপরে ব্যাপক হারে বৈধ ভোটারদের বাদ দেওয়া। যখন সেই পন্থা ব্যাকফায়ার করেছে, তখন জোর করে নাম মুছে ফেলার নাটক শুরু হল ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ উদ্ভাবন করা হল। সেই পথও যখন ব্যর্থ হল, বিজেপি ডুবে গেল সমান্ততান্ত্রিক ও বর্বর পুরুষতান্ত্রিক পথে, যেখানে স্বামীদের কাছে ভিক্ষা করা হল স্ত্রীদের ঘরে বন্দি করে রাখার জন্য। যাতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা ভোট দিতে বেরোতে না পারেন। তবে বাংলা-বিরোধীদের বিজেপিকে আদতে যে শিক্ষা দেবে বাংলার মহিলারাই, তা স্পষ্ট করে অভিষেকের তোপ, ২০২৬-এর নির্বাচনে যে মহিলাদের আপনারা খাঁচায় বন্দি করতে চাইছেন, সেই লক্ষ লক্ষ মহিলারাই ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের বাংলা বিরোধী, নারী-বিরোধী রাজনীতিকে চিরতরে পুঁতে দেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*