ABHISHEK BANERJEE: সোশ্যাল মিডিয়ায় জ্ঞানেশ কুমারকে কটাক্ষ, তলব পেয়ে ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রতিবেদন: সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেছিলেন। এই অভিযোগে এফআইআর দায়ের হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলাতে শনিবার তাঁকে তলব করেছিল ভবানীপুর থানা। তলব পেয়ে এদিন ভবানীপুর থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সময়ের আগেই তিনি থানায় পৌঁছে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি থানাতেই রয়েছেন। গত ২ মে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। তার ভিত্তিতে ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ওই মামলাতেই এদিন অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। অভিযোগ, জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে অভিষেক লেখেন, ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’। যা নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*