রোজদিন ডেস্ক :
তেলেঙ্গানায় কিশোরী ক্রিকেটার নন্দিনী রাঠোরের (১৭) রহস্য মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল ঠাকুমার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে সে আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান। মর্মান্তিক এই ঘটনায় তেলেঙ্গানার ভিকারাবাদে গভীর শোকের ছায়া নেমেছে। মাত্র সতের বছর বয়েসে এই সম্ভাবনা ময় কিশোরীর অকাল মৃত্যুতে ক্রীড়া জগত শোকস্তব্ধ। পরিবারের অভিযোগ, তাকে হেনস্থা করাই এর কারণ। এই মর্মে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি বিসিসিআই-এর অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হয়েছিলেন নন্দিনী রাঠোর। পরিবারের সঙ্গে এলাকার মানুষ জন ও আনন্দে খুশিয়াল হয়ে ওঠেন।তার এমন আকস্মিক পরিণতিতে স্তম্ভিত তারা।
কিশোরীকে উত্যক্ত করার দায়ে দুই যুবককে গ্রেফতারের দাবিতে তার পরিবার, আত্মীয়রা বিক্ষোভ দেখান।
পুলিশ তার সমাজমাধ্যম অ্যাকাউন্টও খতিয়ে দেখছে।

Be the first to comment