রোজদিন ডেস্ক, কলকাতা:- আর মাত্র কয়েক ঘন্টা! রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক দিন।
শহরের বিভিন্ন প্রান্তে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। কোথাও বাঁধা হয়েছে মঞ্চ, কোথাও বা চলছে জমায়েত। ধর্মতলার পাশাপাশি শহরের অন্যতম স্টেডিয়াম গীতাঞ্জলি স্টেডিয়ামে জোরকদমে চলছে শহীদ স্মরণের আয়োজন।

একুশের প্রস্তুতি পরিদর্শনে গীতাঞ্জলি স্টেডিয়াম পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার সকাল থেকেই মালদহ, মুর্শিদাবাদের কর্মী-সমর্থকেরা এসে অবস্থান নিয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। তাদের যাতে কোনো সমস্যা না হয়, তার সবকিছুই নিজে সরেজমিনে দেখছেন অভিষেক।

এখানেই শেষ নয় মেডিকেল ক্যাম্প এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা অসুস্থ কর্মী সমর্থকেরা মেডিকেল ক্যাম্প থেকে ওষুধ এবং পরিষেবা পাচ্ছেন। থাকছে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল ‘সেবাশ্রয়’ পরিষেবাও।

অভিষেক পৌঁছেতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাত বাড়িয়ে স্পর্শ পেতে চান প্রিয় নেতার।

Be the first to comment