ABHISHEK BANERJEE: ডিজে মামলা: হইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক: ডিজে মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই সেই রক্ষাকবচের মেয়াদ পেরিয়েছে। সোমবার ফের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। আগামী শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত ১৫ মে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের হয়। সেই মামলায় ৬ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। কেন কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়নি বা ছুটির আগে কেন আদালতকে জানানো হয়নি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌ ভট্টাচার্য। তিনি বলেন, ইতিমধ্যে রক্ষাকবচের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আগেই কেন আদালতকে ওয়াকিবহাল করানো হয়নি? তাঁর আইনজীবী জানান, একাধিক মামলার চাপে এই মামলার দিকে নজর রাখতে পারেননি। বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*