HANUMAN CHALLISHA: ১৭ নভেম্বর নেতাজি ইনডোরে একযোগে ৫ লক্ষ হনুমান চালিশা পাঠ, থাকবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বর সনাতন ভাইবস নামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ একযোগে ৫ লক্ষ হনুমান চালিসা পাঠ। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে এই কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও থাকবেন রাজ্যপাল আর. এন. রবি। অনুষ্ঠানে আশীর্বাদ প্রদান করবেন জগদ্গুরু শ্রী রামভদ্রাচার্যজি মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকাশ চতুর্বেদী। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক ধর্মীয় নেতা, সাধু-সন্ত ও বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের দাবি, সনাতন ধর্মের আদর্শ, সামাজিক ঐক্য এবং আধ্যাত্মিক চেতনার প্রসারের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হনুমান চালিসা পাঠের পাশাপাশি ধর্মীয় আলোচনাও থাকছে অনুষ্ঠানে। দেশজুড়ে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*