জেলা সফর শুরু করতে চলেছেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : ফের জেলা সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল থেকে। শুরু হচ্ছে এসআইআর। এই আবহে জেলায় যাওয়ার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, কী ধরনের সমস্যা হচ্ছে, কোথাও বিএলও-দের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কিনা, যাবতীয় সব পর্যালোচনা করে জেলা সফরে শুরু করবেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনকে নিশানা করে তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ২০০৩ সালের খসড়া তালিকাকে সূচক ধরেছে নির্বাচন কমিশন। এবার সেই ইস্যুতে কমিশনকে কাঠগড়ায় তুলে অভিষেক বলেন, কুলপিতে কেন ২০০৩ সালের তালিকাকে সূচক ধরা হচ্ছে? ওই বছর ১ জানুয়ারি সেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। যেখানে ২০০২ সালের ভোটার তালিকা সূচক হিসেবে গণ্য হচ্ছে, তাহলে এক্ষেত্রে অন্য নিয়ম কেন? সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। এবার সেই প্রশ্ন তুলেছেন অভিষেকও। এর পাশাপাশি অসমের হিন্দুদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এরা যে সিএএ ক্যাম্প করছে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন জানান তাহলে অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মী, বিধায়ক-সাংসদদের বিশেষ নির্দেশ দিয়েছেন এসআইআর নিয়ে। তাঁর নির্দেশ, প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। একজন সরাসরি বিএলএ-২ দের সঙ্গে যোগাযোগ রাখবেন। শুক্রবার এই নিয়ে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে একাধিক নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*