শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশ মেনে আজ সন্ধ্যায় এসএসসিওর অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশিত হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি-র দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি জানায়,৩৫১২ জনের যে তালিকা দেওয়া হল, তাঁরা নয়া নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এর পাশে এই দুই ক্ষেত্রের শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে এসএসসি।
তালিকা অনুযায়ী গ্রুপ সি-তে ২৯৮৯ টি শূন্যপদ আছে। গ্রুপ ডি-তে নিয়োগ করা হবে ৫৪৮৯ জনকে।
দুটি মিলিয়ে মোট ৮৪৭৮ টি শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।
এসএসসি অযোগ্যদের তালিকা ও প্রকাশ করায় সংশ্লিষ্ট মহলে বিষাদ নেমে এসেছে।
প্রসঙ্গত, শীর্ষ আদালতের কড়া নির্দেশ মেনে এই পদক্ষেপ নিলো এসএসসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*