একজন বৈধ মানুষের যদি ভোটাধিকার যায় তাহলে একলক্ষ মানুষ নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করব বললেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি একজন মানুষের ভোটাধিকার কারা হয় তবে এক লক্ষ মানুষ নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করব।

আর আগের ভোটার তালিকা তৈরির সময় যিনি মুখ্য নির্বাচনী কমিশনার ছিলেন রাজীব কুমার তার দায়িত্বও তো তিনি পালন করেননি বলেন অভিষেক। তিনি বলেন রাজীব কুমারের বিরুদ্ধে এখুনি ক্রিমিনাল কেস করা উচিত।

গতকাল দিল্লির রাজপথে প্রতিবাদ নিয়ে মুখ খোলেন অভিষেক। বলেন কালকের প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ। মানুষের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছে। কিন্তু  নির্বাচন কমিশন এর অফিস অবধি তাদের এলাও করা হয়নি। মহিলাদের আটক করে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। অভিষেক মনে করিয়ে দেন, ১০০ দিনের কাজ নিয়ে দিল্লিতে যখন তারা যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন তখন দিল্লি পুলিশ লাঠিচার্জ করেছিলো। গতকাল ও সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তোলা হয়। বাদ যাননি মহিলা সাংসদরাও। অসুস্থ হয়ে পড়েন আরামবাগের মহিলা সাংসদ মিতালী বাগ। আরো একবার তাদের দাবি মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, আমরা চাই ডিজিটাল ভোটের লিস্ট। পাশাপাশি জোর করে এস আই আর জারি আমরা মানবো না।

অভিষেক আরো বলেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছে যে একই নামে বিভিন্ন জায়গায় কিভাবে ভুয়া ভোটার ভোটার লিস্টে আছে। এবং একই সময় তারা বিভিন্ন জায়গায় কিভাবে ভোট প্রয়োগ করছে। গত ২৭ এ ফেব্রুয়ারি নেতৃবৃন্দ স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই একই নামে দু-জায়গায় ভোটার থাকার কথা উল্লেখ করেন, বলেন অভিষেক।

আবারো বিজেপির উদ্দেশ্যে অভিষেক বলেন, ইলেকশন কমিশন-সহ সবকটি সাংবিধানিক সংস্থাকে বিজেপি ক্রীতদাস ও তল্পিবাহকে পরিণত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*