রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী-সহ পুরো এনডিএ সরকারের পদত্যাগ করা উচিত। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ১২ আগস্ট কলকাতা বিমানবন্দরে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হন।
অভিষেক বলেন, নির্বাচন কমিশন যদি ভোটার তালিকায় ভুয়ো ভোটার বা বাংলাদেশি ভোটারের অভিযোগ তোলেন, তাহলে তো ২৪ এর লোকসভা নির্বাচনে নির্বাচিত সকলেরই পদত্যাগ করা উচিত। যদি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন তাহলে আমরাও প্রত্যেকে পদত্যাগ করব। নির্বাচন কমিশন দৃষ্টান্ত তৈরি করুন বললেন অভিষেক।

যদি বাংলা বা কর্নাটকে ভোটার তালিকায় গরমিলের কথা বলেন তাহলে মহারাষ্ট্রে কি হয়েছে সেখানেও তো এই একই ভোটার তালিকায় ভোট হয়েছে।
যদি ভোটার লিস্টে পুরোটাই বেনিয়ম হয়ে থাকে ভেজাল হয়ে থাকে তাহলে সকলেরই পদত্যাগ করা উচিত তারপর আপনারা এসআই আর জারি করুন না সারা দেশের মানুষ স্বাগত জানাবে বলেন অভিষেক।
এক যাত্রায় পৃথক ফল হতে পারে না যদি ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে তাহলে প্রয়োজনে লোকসভার ভেঙে দেওয়া হোক। আবার নতুন করে নির্বাচন হোক। ইলেকশন কমিশন যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন তাহলে কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর হোক আমাদের কোন আপত্তি নেই বলেন অভিষেক।

Be the first to comment