পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরোনো অভ্যাস, আসিম মুনিরের মন্তব্য নিয়ে কড়া বার্তা নয়া দিল্লির

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মন্তব্য নিয়ে কড়া বার্তা নয়া দিল্লির। সোশ্যাল মিডিয়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর যশওয়াল লিখেছেন, ভারত জানিয়েছে পাকিস্তানের পরমাণু হুমকির সামনে মাথা নত করা হবে না। সেই সঙ্গে এও জানান তিনি, যে প্রতিবেশী দেশের থেকে এমন বার্তা দুর্ভাগ্যজনক।

ভারতের বিদেশ মন্ত্রক মুনিরের মন্তব্য প্রসঙ্গে বলে, ‘পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা সফরকালে যা যা বলেছেন, তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরোনো অভ্যাস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারে। যেভাবে অপরিণত ভাবে এই সব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দেবে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না।’

প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন মুলুকে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। এই আবহে স্বভাবতই প্রশ্ন উঠছে, বাংলাদেশকে কি পাকিস্তান সেই ক্ষেত্রে ‘বেস’ হিসেবে ব্যবহার করবে? দ্য প্রিন্টের প্রকাশিত খবর অনুযায়ী, মুনির আমেরিকায় দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে বলেছেন, ‘এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব। যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমের দিকে যাব।’ পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন যে ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা হেরে যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*