ফুটবল খেলতে গিয়ে আচমকা মৃত্যু মেঘালয়ের সাংসদ রিকি অ্যাজে সিংকোনের, শোক অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : ফুটবল খেলতে গিয়ে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেঘালয়ের সাংসদ রিকি অ্যাজে সিংকোনে। মাত্র ৫৪ বছর বয়েসে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। আচমকা এই খবরে শিলংয়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, উপমুখ্যমন্ত্রী প্রেস্টন তিনসং-সহ তাঁর দল, বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে তিনি শোকপ্রকাশ করে লেখেন, “শিলংয়ের সাংসদ এবং জনগণের কল্যাণ ও আশা-আকাঙ্খার জন্য উৎসর্গীকৃত জনপ্রতিনিধি রিকি অ্যাজে সিংকোনের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। তিনি সততা, বিশ্বাস এবং দায়িত্ববোধের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার আশা, আকাঙ্খার প্রতিনিধিত্ব করেছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি সাধারণ মানুষের কাছে সহজলভ্য এক কাছের মানুষ এবং উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর অকাল প্রয়াণ মেঘালয়ের জনগণের এবং আমাদের জাতির বৃহত্তর গণতান্ত্রিক সমর্থকদের জন্য বড় ক্ষতি। এই শোকের মুহূর্তে আমি তার পরিবার, সহকর্মী এবং সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*