রোজদিন ডেস্ক : গত ৬ মাস ধরে আমরা যে পরিশ্রম করছি তা যেন বিফলে না যায়। আগামী ১৫দিন আমাদের সামনে কঠিন লড়াই। সেই লড়াইয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে। ভোট গণনা পর্যন্ত আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। তাহলে কেউ আমাদের কেউ হারাতে পারবে না। সেই সঙ্গে ভোটের শুরু থেকে গণনা পর্যন্ত কর্মীদের করণীয় স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে মঙ্গলবার তিনি অন্তত ৩০ হাজার প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করলেন। ভার্চুয়াল বৈঠকে ছিলেন দলের সব সাংসদ, প্রার্থী, ভোট পরিচালনার দায়িত্বে থাকা কমিটি, বিএলএ (১), পুরপ্রতিনিধি এবং শাখা সংগঠনের সভাপতিরা। তাঁদের উপস্থিতিতেই শেষ পর্বের প্রচার থেকে সাংগঠনিক কাজ সবটাই কথা বুঝিয়ে দিলেন অভিষেক।

এদিনের সভায় তিনি বলেন, ট্রাইবুনাল ঠিকঠাক ভাবে কাজ করছে না। কমিশন বিজেপির হয়ে কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে আরও এজেন্সি। বিজেপিকে জেতানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। যে ২৭ লাখ ভোটারদের নাম বাতিল করা হয়েছে তারা সকলেই তৃণমূলের এমনটাই অনুমান করা হচ্ছে। কোচবিহার থেকেই ঘোষণা করেছি তৃণমূলের ভোট ভাগাভাগি বাড়ছে। প্রথম দফা একটি গুরুত্বপূর্ণ অংশ। সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, যদি ওরা আরও ৬০ লক্ষ নাম মুছে দেয় তাহলেও আমাদের হারাতে পারবে না। বিজেপি বুঝে গিয়েছে তারা এখানে জিততে পারবে না। ২০২১ সালেও এটা হয়েছিল। ছাব্বিশে তৃণমূল একুশের রেকর্ড ভেঙে দেবে। যেভাবে আইপ্যাককে টার্গেট করা হয়েছে তার বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment