কর্মরত শিক্ষকদের TET, শীর্ষ আদালতে যাওয়ার ভাবনা ABTA-র

Spread the love

রোজদিন ডেস্ক : কর্মরত শিক্ষকদের TET বাধ্যতামূলক করা নিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ABTA এর আগে  বংগীয় প্রাথমিক শিক্ষক সমিতি-সহ একাধিক শিক্ষক সংগঠন এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। রাজ্য সরকার সেই বিষয়ে কর্ণপাত না করে শিক্ষক দের বায়োডাটা সংগ্রহর বিজ্ঞপ্তি জারী করেছে। এতে আশঙ্কিত শিক্ষক মহল।বংগীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা-র অভিযোগ, বায়োডাটা সংগ্রহ এর মাধ্যমে সরকার টেট কাদের দিতে হবে সেই তথ্য নিচ্ছে।

কেন তাঁদের ফের TET দিতে হবে তা নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী, রাজীব দত্ত প্রমুখ আরও অনেকে।এবার বামপন্থী শিক্ষক সংগঠন ABTA নড়েচড়ে বসায় তা অন্য মাত্রা পেতে চলেছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

তাঁদের পক্ষে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিম এই নিয়ে শীর্ষ আদালতে যেতে পারেন বলে জানা যায়।

শিক্ষক সংগঠনগুলির মতে, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ুর মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত এই রায় দিলেও এখানে রাজ্য সরকার তা তড়িঘড়ি রূপায়িত করার প্রয়াস নিচ্ছে। সেখানে বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো উন্নয়ন-এ তাদের নজর নেই।  শিক্ষক-এর অভাব পূরণ, প্রাপ্য মহার্ঘ ভাতা ইত্যাদি নিয়ে তারা উদাসীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*