জামাইষষ্ঠীর দিন আজ পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেতা পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ ১ জুন জামাই ষষ্ঠীর দিনই সন্তানের জন্ম দিলেন অভিনেতা পরমব্রত-র স্ত্রী পিয়া চক্রবর্তী। পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। ছেলের বাবা হলেন পরমব্রত। মা আর ছেলে দু’ জনেই সুস্থ আছেন। এই বছর প্রেম দিবস কাটতে না কাটতেই সুখবর দিয়েছিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা ও দক্ষ পরিচালক পরমব্রত এবং পিয়া। সোশ্যাল মিডিয়ায় পারাব্রত ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী , পরমের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।

এই খবর প্রথম সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পিয়ার সহকর্মী, প্রখ্যাত মনোবিদ রত্নাবলী রায়। পোস্টে রত্নাবলী পিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমরা সকলে অত্যন্ত খুশি। ‘জুনিয়র ভাল আছে।’
এর আগে সন্তান আসার প্রথম খবর দিতে সমাজমাধ্যমে নিজেদের আদুরে ছবি এবং দুই পোষ্যর ছবি সমাজমাধ্যমে ভাগ করে পরমব্রত লিখেছিলেন, ‘প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, প্রথম আমরা নিজেরা , দ্বিতীয় আমাদের বড় সন্তান নিনা, তৃতীয় কত বছর আমাদের কাছে আসা বাঘা, চতুর্থ আমাদের ভালবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে। নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।’

২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*