রোজদিন ডেস্ক :
মুর্শিদাবাদে তাদের ফলাফল ভাল না হওয়ার আশঙ্কায় এখন থেকে ই কংগ্রেস কে ভাঙানোর চেষ্টা টিএমসি। বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই বিস্ফোরক মন্তব্য করেন। দলীয় প্রার্থীদের সতর্ক করে বলেন, টিএমসি-র ভোট কুশলি সংস্থা আই প্যাক অন্য ভাবে এই কাজ করছে। যেখানে এই ধরনের আঁচ মিলবে, তাঁদের ধরে রেখে পুলিশে খবর দিন।
টিএমসি চোরাশিকারির মত এই সব ফাঁদ পাতছে বলে অভিজ্ঞ রাজনীতিবিদ অধীর চৌধুরী মন্তব্য করেন। তিনি নিজেও এবার বহরমপুর আসনের প্রার্থী।
অন্যদিকে টিএমসি সাগরদিঘির প্রার্থী বায়রন বিশ্বাসের অভিযোগ, স্ট্রং রুমে বিজেপির কারিকুরি চলছে। সেখানে লোডশেডিং, ক্যামেরা খারাপ থাকার অভিযোগ করেন তিনি। বলেন, জেলায় তাঁদের অনেক প্রার্থীই এবার জয়ী হবেন না।
অন্য বেশ কিছু জায়গায় টিএমসি এই অভিযোগ এনে বিক্ষোভ দেখান।

Be the first to comment