বিহারে গুরুদায়িত্ব অধীর চৌধুরীর, যাচ্ছেন শুভংকর, ঈশা খানও

Spread the love

রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে সিনিয়র পপর্যবেক্ষকের দায়িত্ব পেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকারজুন খাড়গে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তিন জন পর্যবেক্ষক নিযুক্ত করেছেন, অধীর চৌধুরী ছাড়া অপর দুজন হলেন রাজস্থান ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেল। এই নির্বাচনের জেলা পর্যবেক্ষক হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার ও সাংসদ ইশা খান চৌধুরীও। জাতীয় দলে অধীর চৌধুরীর গুরুত্ব এতে বাড়লো বলে রাজনৈতিক মহল মনে করেন।

প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব থেকে সরানোর পর দলে তাঁর অবস্থান নিয়ে গুঞ্জন উঠে ছিল। বিহার নির্বাচনে দল তাঁকে সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ায় খুশি তাঁর অনুগামীরাও।

এই নির্বাচনে ৪১ জন জেলা পর্যবেক্ষকও নিয়োগ করেছে দল। এর মধ্যে শুভংকর সরকার, ইশা খান চৌধুরী ছাড়া অন্য রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারাও আছেন। গতবার বিহারে ৭০টি আসনে প্রার্থী দিয়ে ১৯টিতে জয়ী হয়েছিল কংগ্রেস।  এবার তারা আরও ভাল ফল আশা করছে। বিশেষত রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যেভাবে মানুষের ঢল নেমেছিল, তা দেখে উজ্জীবিত দলের নেতৃত্ব।

আগামী মাসেই বিহারে দু-দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*