রোজদিন ডেস্ক : প্রতিবেশী ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজ তিনি সম্বলপুরে তাঁদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। যেভাবে ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে হেনস্থা, অত্যাচার করা হচ্ছে, এতে গভীর উদ্বেগ ব্যক্ত করেন তিনি।
বলেন, বিভিন্ন রাজ্যে সমান্তরাল পুলিশি ব্যবস্থা চলছে। সেখানে বহু মানুষ এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র এই সব দেখতে চাইছেন। এই সব বন্ধ করার জন্য অধীর চৌধুরী প্রশাসনকে আর্জি জানান।
সম্বল রে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করে অধীর বাবু বলেন, কংগ্রেস তাঁদের পাশে আছে। এই সব বিষয়ে প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়েছে। সম্বলপুরে মুর্শিদাবাদের তরুণ জুয়েল শেখ-কে পিটিয়ে মারার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন। তিনি এই সব বিষয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-কে জানাবার কথাও ভাবছেন। যিনি ওড়িশার বাসিন্দা ছিলেন।বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি লড়াই জারি রাখবেন। ওড়িশায় তিনি স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয়, তার জন্য আর্জি জানান। তিনি ওখানকার পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গেও দেখা করেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের আর যাতে হেনস্থা না হয়, এর জন্য ওখানে পুলিশ সচেতনতা প্রচার করছে বলে জানা গেছে।
অধীর চৌধুরী যেখানে জুয়েল শেখ-কে পিটিয়ে মারা হয়, সেই এলাকাতেও ভারাক্রান্ত হৃদয়ে যান। পরিযায়ী শ্রমিকদের ভয় না পেতে বলেন।

Be the first to comment