এবার গুগল সার্চেও জায়গা করে নিলেন যোগী আদিত্যনাথ। কাশ্মীর থেকে কন্যাকুমারী Google Trends এর শীর্ষস্থানে রয়েছে যোগীরই নাম । গত এক বছরে রীতিমত বৃদ্ধি পেয়েছে যোগীর জনপ্রিয়তা ও বিগত এক বছর ধরেই গুগলের জনপ্রিয়তা পরিমাপকের শীর্ষে রয়েছেন তিনি । জনপ্রিয়তার নিরিখে তিনি পিছনে ফেলে দিয়েছেন অখিলেশ যাদব, মায়াবতী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ।
গুগল ট্রেন্ডস অনুযায়ী শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় বরং অন্যান্য রাজ্যগুলিতেও রীতিমত জনপ্রিয় যোগী । গত এক বছর ধরে অন্য রাজ্যের গুগল সার্চেও সর্বাধিকভাবে উঠে এসেছে যোগীর নাম । প্রসঙ্গত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে বিজেপির হয়ে প্রচারাকার্যেও যাবেন তিনি । এই চার রাজ্যে গুগলে সর্বাধিকবার সার্চড হয়েছেন যোগী।

Be the first to comment