সিবিআই কান্ডে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অরুণ জেটলি; পড়ুন!

Spread the love

সিবিআই বিতর্ক নিয়ে আজকেই রায় দিয়েছে শীর্ষ আদালত । অলোক ভার্মা ও রাকেশ আস্থানা-দুই সিবিআই কর্তার বিরুদ্ধে যাবতীয় দুর্নীতির অভিযোগের তদন্ত করে দেখবে সিভিসি । দুই সপ্তাহের মধ্যেই এই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতের কাছে,আজই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি । দেশের আইন ও বিচার ব্যবস্থার জন্য এটি খুবই ইতিবাচক একটি সময় ও সুপ্রিম কোর্টের রায়ে সেই দিকটিই প্রকাশ পেয়েছে । কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কেন্দ্রের কোনও ক্ষোভ বা দ্বেষ নেই । সরকার শুধুমাত্র স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সাংবিধানিক সংহতি বজায় রাখতে বদ্ধপরিকর । আদালতও স্বচ্ছতা বজায়েই জোর দিয়েছে, মন্তব্য করেছেন জেটলি ।

প্রসঙ্গত, এর আগেও সিবিআই বিতর্ক নিয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে সাংবিধানিক সম্মেলনে নিজের বক্তব্য জানিয়েছিলেন জেটলি । তিনি জানিয়েছিলেন এই সংস্থার সংহতি বজায় রাখতেই দুই কর্তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ১২ নভেম্বর । আপাতত সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*