কোচবিহারের পর বারাসাত, শুভেন্দুর মিছিল ঘিরে চরম উত্তেজনা, হল হাতাহাতি – জুতো ছোঁড়াছুড়ি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গতকাল কোচবিহারের পর আজ বারাসত। বিজেপির মিছিলকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মী, সমর্থকদের হাতাহাতি, জুতো ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে।

ঘটনাকে কেন্দ্র করে বারাসাত চাঁপাডালি মোড়ে আইএনটিটিউসি পার্টি অফিসের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল-বিজেপি।

এ দিন বারাসাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘নারী কল্যাণ যাত্রা’য় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মিছিল বারাসাত চাঁপাডালি মোড়ে আইএনটিটিউসি পার্টি অফিসের সামনে মিছিল পৌঁছলেই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা চাঁপাডালি চত্বর। হাতাহাতি শুরু হয়। বিজেপির অভিযোগ, কোচবিহারে যা পারেনি তৃণমূলের গুন্ডারা তা এখানে চেষ্টা করেছে। অভিযোগ, শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টায় ছিলো তিন-চর জনের একটি দল। অভিযোগ, পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*