পহেলগাঁওকান্ড নিয়ে অভিষেকের পর মহুয়ার প্রশ্ন কেন্দ্রের কাছে, বললেন ‘দেশবাসী জবাব চায়’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২ এপ্রিল রক্তাক্ত হয় কাশ্মীর। নিরীহ ২৮ জন নাগরিককে খুন করে জঙ্গিরা। তারপর কেটে গিয়েছে ৫৫ দিন। অথচ জঙ্গিরা এখনও ধরা পড়েনি কেন? এই প্রশ্নের উত্তর চেয়ে তৃণমূলের জনপ্রতিনিধিরা একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন। সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব ভ্রমণের পরও এই প্রশ্নের জবাব মেলেনি। এরপরই পহেলগাঁও হামলার ৫৫ দিনের মাথায় ফের কেন্দ্রের কাছে পাঁচ প্রশ্নের জবাব চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ওই একই সুর ধরেই কেন্দ্রকে আক্রমণের পথে তৃণমূলের আরেক সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন, ‘দেশবাসী জবাব চায়।’
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জনকে হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। কেন এই অপারেশন, কতটা প্রয়োজন ছিল, বিভিন্ন দেশ ঘুরে বিশ্বমঞ্চে তা স্পষ্ট করেছে ভারতের সংসদীয় প্রতিনিধিদল। যে দলের অন্যতম সদস্য ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের এমন এক সংকট মুহূর্তে রাজনীতি ভুলে কেন্দ্রের পাশে থাকতে অভিষেকই বিভিন্ন দেশে মোদি সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন। তারপরও অবশ্য হামলা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর মেলেনি। এরপর সোমবার অভিষেক সোশাল মিডিয়ায় পাঁচ জবাব চেয়েছিলেন। তা হল –
এবার তাঁরই সুর ধরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও কেন্দ্রের কাছে কার্যত জবাবদিহি চাইলেন। সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে মহুয়ার প্রশ্ন, যেখানে পহেলগাঁও হামলা নিয়ে সমস্ত বিরোধী দল সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলছে, সেখানে কেন কেন্দ্র নিশ্চল? কেন দাবি মেনে বিশেষ অধিবেশন ডাকছে না? এত কীসের ভয়? এরপর মহুয়ার দাবি, দেশবাসী কিন্তু এই সবটার জবাব চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*