রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অগ্রাধিকার শুধু ক্ষমতায় থাকা, রাজনীতি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, এর জন্য অযোগ্যদের পাশে থাকা, অনুপ্রবেশকারীদের মদত দেওয়া ইত্যাদি সব কিছু করেন উনি। আসলে ওনার অগ্রাধিকারের গোলমাল আছে,, যখন দমদমে ঘরে জল জমে ছোট্ট দুধের শিশুর মৃত্যু হয়, বাঁকুড়ায় শিশুর প্রাণ যায়, সেই সব ওনার অগ্রাধিকার পায় না। চাকরি, শিল্প এই সবে ওনার আগ্রহ নেই। ভোটের জন্য উনি অনুপ্রবেশকারীদের প্যান কার্ড, আধার, ভোটার কার্ড ইত্যাদি করানোয় মদত দেন। পরিযায়ী শ্রমি দের ৫ হাজার টাকা ভাতা দিয়ে রাজ্যে ফেরার আহবান জানান, যারা অন্য রাজ্যে ৩০হাজার, ৪০ হাজার আয় করেন, তারা কেন এখানে ৫ হাজার ভাতার জন্য আসবেন!! কিন্ত তাদের জন্য মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্প করবেন না বলে ক্ষোভ জানান অগ্নিমিত্রা পাল।

Be the first to comment