উচ্চমাধ্যমিক: মূল্যায়ন আরও নিখুঁত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে সংসদ

Spread the love

রোজদিন ডেস্ক : উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন আরও নিখুঁত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে এবার এআই পদ্ধতিতে দেখা হবে খাতা, এমনই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতে অনেক সহজ হবে খাতা দেখার পদ্ধতি। এমনকি ভুলও ধরা পড়বে খুব সহজে। জানা গিয়েছে, ওএমআর পূরণ করা থেকে সঠিক প্রশ্ন চিহ্নিতকরণের ক্ষেত্রে মূল্যায়নে সাহায্য করবে কৃত্রিম মেধা। এই বিষয়ে সংসদ সভাপতি জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পরীক্ষা বাতিল হওয়ার সংখ্যা অনেক কমবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে নম্বর দেওয়া হবে। উত্তর দেওয়ার ক্ষেত্রেও এই এআই অনেকটা সাহায্য করবে। উত্তরপত্রে যে অপশনে কালির চাপ বেশি রয়েছে সেটাই আসল উত্তর বলে ধরা হবে। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রেও পুরো বিষয়টা দেখবে এআই। রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর যেকোনো একটা ঠিক থাকলেই চলবে। সে ক্ষেত্রে পরীক্ষা বাতিলের সম্ভাবনা কমবে। ছোট ছোট ভুলের জন্য আগে যে পরীক্ষা বাতিল করা হতো সেই সম্ভাবনা একেবারেই থাকবে না। ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনেকটাই নিশ্চিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*