আরো ১২

Spread the love
  1. পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সাত সকালে শহরের ৭ থেকে ৮টি জায়গায় ইডির হানা। মন্ত্রী সুজিত বসুর দফতরেও চলছে তল্লাশি।
  2. অবশেষে গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এদিকে দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাতিলই হয়ে গিয়েছিল ২৬ হাজার চাকরি। ফলে এবার চাকরিপ্রার্থীদের সামনে নতুন সুযোগ।
  3. উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন আরও নির্ভুল করতে ও পরীক্ষা বাতিলের সংখ্যা কমাতে এআই পদ্ধতি ব্যবহার করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
  4. প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণের ছবি তুলে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। নির্যাতিতার অভিযোগ পেয়ে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করল বারুইপুর থানা।
  5. সাইকেল নিয়ে বচসার অভিযোগ। সেখান থেকে মারধর। তার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য।
  6. আর তিনদিন। তারপর থেকে বর্ষার বিদায় পর্ব শুরু। জানাল হাওয়া অফিস। রবিবার থেকে কমবে বৃষ্টি। তবে তার আগে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
  7. অকাল প্রয়াত পঞ্জাবের জনপ্রিয় অভিনেতা ভারিন্দর সিং ঘুমা। অস্ত্রোপচার করতে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪১। সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবিতে অভিনয় করেছিলেন ভারিন্দর। অজয় দেবগণের সিংহম রিটার্নস ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।
  8. ফের সাময়িক বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে অন্যতম ব্যস্ততম এই সেতু। একইসঙ্গে রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্তও পুরোপুরি বন্ধ থাকবে সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছে কলকাতা পুলিশ।
  9. পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারকে ৬৮০ কোটি টাকা তুলে দিল কেন্দ্র। গ্রামোন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির জন্য এই অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্র। অক্টোবরে যার প্রথম কিস্তি ঢুকে গেল রাজ্যের তহবিলে।
  10. ইরাকে কাজে গিয়ে আটকে পড়া কাকদ্বীপের শ্রমিকদের ঘরে ফেরানোর সফল উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর চেষ্টাতেই ইরাকে আটকে পড়া শ্রমিকরা ফিরতে শুরু করেছেন। বুধবার, বাড়ি ফিরেছেন মফিজুল মণ্ডল। শনিবার আটকে পড়া আরও তিন শ্রমিক রওনা দেবেন বলে জানান সাংসদ বাপি হালদার।
  11. এনএইচ ১০-এর ২৯ মাইল এলাকায় ধস। এর জেরে সম্পূর্ণ বন্ধ রাস্তা। কালিম্পং এবং সিকিম সংযোগ বিচ্ছিন্ন। সমস্ত গাড়ি লাভা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
  12. গাজা শান্তিচুক্তিতে ইজরায়েল-হামাস সম্মতি জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘাতে ইতি টানতে তিনি যে শান্তি চুক্তির পরিকল্পনা করেছেন, তার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা হয় প্রধানমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*