রোজদিন ডেস্ক : ফিলিপিনস-এ আজ সকালে মিন্দানাও উপকূলে ভূমিকম্পের জেরে আতঙ্ক দেখা দিয়েছে। জারি হয়েছে সুনামির সতর্কতাও। আজ সকালে ওখানে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে পরিমাপ ৭.৫। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে বলেছেন। ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি, পাপুয়াতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
উভয় এলাকাতেই ছোট সুনামি হয় বলে জানা গেছে। ৫ মিটার অবধি সমুদ্রের ঢেউ ওঠে।
২০১২ সালে ভয়ংকর টাইফুনের আঘাতে কয়েকশো মানুষ ফিলিপিনসে প্রাণ হারান।

Be the first to comment