পিয়ালি :
আজ এআইসিসির সদস্য এবং বিশিষ্ট কংগ্রেস নেত্রী শামিনা শফিক কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন। ১ নভেম্বর রামলীলা ময়দানে রাহুল গান্ধীর ডাকা জনসমাবেশ যে জনসমুদ্রে পরিণত হবে সে কথা বলেন তিনি। ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগান দিয়ে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনে শামিনা বলেন, যে কোন মূল্যে জ্ঞানেশ কুমার-কে পদত্যাগ করতে হবে। নাহলে তাদের আন্দোলন লাগাতার চলবে।

‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’— এই স্লোগান নিয়ে কংগ্রেস ক্রমাগত সারা দেশ জুড়ে আন্দোলন করছে। আন্দোলনে সামিল ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে হতে চলেছে ঐতিহাসিক জনসভা। রাহুল গান্ধী এই জনসভার ডাক দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকরা এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে হাজির হচ্ছেন দিল্লিতে। কিন্তু উৎসবের মরসুম। সামনেই কালীপুজো, দীপাবলি বা দিওয়ালি। তাই এই আন্দোলন সমাবেশের ফলে ব্যবসায়ীদের প্রচুর অর্থ ক্ষতি হবে বলে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। কিন্তু কংগ্রেসের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করলে তবেই তারা আন্দোলন গুটিয়ে নেবেন। তার সম্ভাবনা নেই দেখে কংগ্রেস সারা দেশ জুড়ে জ্ঞানেশের পদত্যাগ এবং ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ছোট ছোট সমাবেশ করছে এক তারিখের জনসভাকে সফল করতে।
ব্যবসায়ীদের উৎসবের মরশুমে ক্ষতি হওয়া প্রসঙ্গে শামিনা বলেন, আমাদের নেতা খড়গেজি যা বলেছেন এবং আমরাও এ বিষয়ে একমত যে বিভিন্ন রাজ্য থেকে এই আন্দোলন এই সমাবেশ সফল করতে প্রচুর মানুষ আসবেন, তাতে ব্যবসায়ীদের ক্ষতি তো হবেই না বরং লাভ হবে। দিল্লিতে কেনাবেচা আরো বেড়ে যাবে।

কংগ্রেসের ডাকা রামলীলা ময়দানের জনসভায় ইন্ডিয়া ব্লকের সদস্যরাও যাচ্ছেন। যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শামিনাকে প্রশ্ন করা হয় যে তাহলে কি পুরসভা ভোটের মুখে রাজ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট হচ্ছে? অভিজ্ঞ নেত্রী এই প্রশ্নের জবাবে এড়িয়ে বলেন এর উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অথবা বাংলার ইনচার্জ প্রকাশ যোশি দিতে পারবেন।

শামিনা শফিক বাস্তবে উত্তরপ্রদেশের মানুষ । তাই ২০২৭ এর গোড়ায় উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশের দলের সঙ্গে কি কংগ্রেসের জোট হচ্ছে এর উত্তরে শামিনা বলেন বাংলায় কি হবে জানি না কিন্তু উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের অবশ্যই জোট হচ্ছে। দু-চারটে ভিন্ন ধরনের খবর আসলেও সেগুলোর কোন মূল্য নেই। বিজেপিকে হারাতে আমরা ঐক্যবদ্ধ।

Be the first to comment