রোজদিন ডেস্ক :
ভারতীয় গ্যাংস্টার অমৃত পাল সিংহ কে কানাডায় গ্রেফতার করলো ওই দেশের পুলিশ। পঞ্জাবের তরনতারনের বাসিন্দা অমৃত পাল ওরফে হরপ্রীত সিংহর বিরুদ্ধে খুন, তোলাবাজি, অপহরণ সহ একাধিক দুষ্কর্ম্মের অভিযোগ আছে। ২০২৪ সালে ঝাওয়ালের পঞ্চায়েত প্রধান অবন কুমারকে হত্যার দায়ে তার নাম সামনে আসে। এরপর কানাডায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় সে। সেখান থেকেই পঞ্জাবের বিভিন্ন এলাকায় অপরাধের নেটওয়ার্ক চালাতো সে। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়।
ধৃত অমৃতপাল সিং কে দেশে ফেরানোর চেষ্টা চলছে।
গত সপ্তাহেই আমেরিকায় দুই ভারতীয় গ্যাংস্টার হিমাংশু ও নীরজ কে গ্রেফতার করে এফবিআই।

Be the first to comment