রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী , প্রতিরক্ষামন্ত্রী সহ বিজেপির তাবৎ নেতা,মন্ত্রী, মুখ্যমন্ত্রী দের আগমনে পদভারে কম্পিত এখানকার মাটি।
তাঁরা আসছেন, যাচ্ছেন, বঙ্গের মহাপুরুষ দের বাণী ও বলছেন। যা এক এক সময় হাস্যকর রূপ নিচ্ছে।
উত্তর প্রদেশের দাপুটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ রাজ্যে প্রচারে এসে নেতাজি সুভাষ বসুর স্বাধীনতা নিয়ে বিখ্যাত ধ্রুপদী উক্তি বেমালুম বিবেকানন্দের মুখে বসিয়ে দিয়েছেন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নেতাজি সুভাষ বসু বলেছিলেন, “তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ”
রাজ্যে প্রচারে এসে নেতাজির এই ধ্রুপদী উক্তি স্বামী বিবেকানন্দর মুখে বসিয়ে দেন যোগী আদিত্য নাথ।
যা নিয়ে তাঁকে তীব্র কটাক্ষে বিঁধেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সমাজ মাধ্যমে তিনি বলেন, যাঁরা (পড়ুন বিজেপি, যোগী আদিত্য নাথ) শুধু নাম বদলাতে জানেন, তাঁরাই শুধু নাম বদলে দেন।
সমাজ মাধ্যমে যোগীকে, “হেলো বুলডোজার বুদ্ধি” সম্বোধন করে তীব্র কটাক্ষে বিঁধেছেন টি এম সি সাংসদ মহুয়া মৈত্র ও। বলেন, বঙ্গে প্রচারে গিয়ে তিনি যেন ভুল না বলে ঠিকঠাক কথা বলেন। দেশবাসীকে রক্ত দেওয়ার আহবান জানিয়েছিলেন নেতাজি সুভাষ বসু। স্বামী বিবেকানন্দ না। যোগীকে উত্তর প্রদেশে ফিরে “ফ্যান্টা ” (ঠান্ডা) পানীয় খাওয়ার পরামর্শ দেন মহুয়া মৈত্র। বলেন, বাংলাকে নিজের মত থাকতে দিন।
যোগীকে “ভাঁড়” (জোক) বলেও মন্তব্য করেন তিনি।

Be the first to comment