বাংলায় কোনও বড় চক্রান্ত হচ্ছে আগামী দেড়শো ঘন্টায়, সতর্ক করল তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী দেড়শো ঘণ্টায় বাংলায় কিছু একটা বড় ধরনের গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আশঙ্কা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী ডাঃ শশী পাঁজা এই নিয়ে সকলকে সতর্ক করে দেন। এদিন তাঁরা বলেন, আমরা বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাচ্ছি, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি গোপন বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে ইডির প্রধান, সিবিআইয়ের প্রধান ও এনআইএ-র প্রধানরা ছিলেন। এই বৈঠকে কোনও ষড়যন্ত্র করা হচ্ছে। আগামী দেড়শো ঘন্টায় বাংলায় কিছু একটা করার চেষ্টা হচ্ছে। কিছু অপ্রীতিকর, কিছু অশান্তি পাকানো হতে পারে এখানে। বিশেষ করে কলকাতা ও দুই ২৪ পরগনায় কিছু একটা পাকানো হতে পারে। এই নিয়ে সকলকে সতর্ক করে দেন তৃণমূল নেতৃত্ব। শশী পাঁজা বলেন, দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সকলকে সতর্ক করে দিয়েছেন। এর অর্থ, আমাদের এখন কয়েকটা দিন খুব সতর্ক ও সাবধানে থাকতে হবে। সবচেয়ে বড় কথা বাংলাকে সাবধানে থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সফল করতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে এটা বাংলার মাটি। বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে মহিলাদের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছে তার সবগুলিই চালু আছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, থেকে রূপশ্রী, সব প্রকল্পের সুবিধাই এখানে পান মহিলারা। এর জন্য কোনও ভেদাভেদ করা হয় না। এই নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হল তৃণমূল নেতৃত্ব। দলের তরফে শশী পাঁজা ও ডেরেক ও’ব্রায়েন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নকল করে বিজেপিও একাধিক রাজ্য ঢাকঢোল পিটিয়ে এই রকম অনেক প্রকল্পই চালু।করেছিল। কিন্তু তার বেশির ভাগই মিলছে না। বিহারে দশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল, কিন্তু তারপর আর টাকা দিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*