রোজদিন ডেস্ক :
ঘূর্ণিঝড় আকভান আজ সকালে গোপালপুরের কাছে প্রবল বেগে আছড়ে পড়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে তা আছড়ে পড়ায় তুমুল বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গতকাল সকাল থেকেই কলকাতা সহ রাজ্যেও বৃষ্টি হচ্ছে। আজও তার বিরাম নেই।
স্থলভাগে আছড়ে পড়ার পর আকভান দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে ওড়িশা, অন্ধ্র প্রদেশে তুমুল বৃষ্টি হচ্ছে।
আজ সকালে নির্ধারিত সময়ের কিছু আগেই ওড়িশা উপকূলে আকভান আছড়ে পড়ে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ কিমি। আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, এর প্রভাবে আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি ঝোড়ো হাওয়া বইবে, বৃষ্টিও
হবে।
আকভানের আশঙ্কায় ওড়িশা ও অন্ধ্র প্রদেশ সরকার গত কয়েকদিন ধরেই উপকূল এলাকাগুলি থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছে।
পুরীতে জারি হয়েছে চরম সতর্কতা। পুরী সৈকত এখন কার্যত পর্যটক শুন্য। চলছে কড়া নজরদারি।

Be the first to comment