রোজদিন ডেস্ক :
গত সপ্তাহে দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সামনে এসেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। বিস্ফোরণের মূল চক্রী উমর নবি এখানে পড়াতেন। এই ছাড়া আরও বেশ কয়েকজন তদন্তকারীদের আতস কাঁচের তলায় আছেন। এবার এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তে আসরে নামলো কেন্দ্রীয় সংস্থা ইডি। আজ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দিল্লি ও ফরিদাবাদের ২৫টি জায়গায় জোর তল্লাসি চালাচ্ছে ইডি। এমনকি ওই শিক্ষায়তনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও তল্লাসি করা হয়েছে বলে জানা যায়।
আজ ভোর থেকে চলা এই চিরুণি তল্লাসি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পিএমএলএ মামলা রুজু হয়েছে। এই প্রেক্ষিতে তৎপর হয়েছে ইডি।
দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ জন হয়েছে। পরিবারের প্রিয়জনকে হারিয়ে অসহায় পরিবারগুলিতে এখন শুধু ই হাহাকার।

Be the first to comment