করোনার ক্রমবর্ধমান সংক্রমণের প্রতিরোধে বিভিন্ন রাজ্যে সর্তকতা জারি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও কোভিডের চোখ রাঙানি দেশের বিভিন্ন রাজ্যে।গোটা ভারতে শুরু আতঙ্ক। কারণ ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যে রোগের প্রভাবে একটা সময় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্বের জনজীবন, লকডাউন চলে দীর্ঘ সময় ধরে আবারো সেই রোগের প্রাদুর্ভাব ফের একবার বাড়ছে দেশে। আর কোভিড সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কেরালা।
মে মাসের শুরু থেকে এখনও পর্যন্ত সেখানে মোট ১৮২টি করোনা সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে।

১৮২টি সংক্রমণের মধ্যে কোট্টায়ম জেলায় সর্বাধিক ৫৭টি সক্রিয় কোভিডের ঘটনা (Active Covid Cases) নথিভুক্ত হয়েছে। এছাড়াও, এরনাকুলামে ৩৪টি এবং তিরুবনন্তপুরমে ৩০টি সংক্রমণ ধরা পড়েছে। বাকি সংক্রমণগুলি অন্যান্য জেলাগুলিতে ছড়িয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে রাজবাসীকেকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বিশেষ করে হংকং ও সিঙ্গাপুরে ওমিক্রনের সাব-ভেরিয়েন্টের প্রভাবে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি কেরালাতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যদিও ভাইরাসটির তীব্রতা তুলনামূলকভাবে কম, তবুও সুরক্ষা জরুরি বলে সতর্ক করেন মন্ত্রী।

যদি দেশে কোভিড-১৯ বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, স্বাস্থ্য বিভাগ সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিকে পর্যাপ্ত মাস্ক, পিপিই কিট এবং ট্রিপল-লেয়ার মাস্ক সরবরাহ বজায় রাখার নির্দেশ দিয়েছে। সম্প্রতি, ভারত সহ অনেক এশীয় দেশ কোভিড-১৯ সংক্রমণ রিপোর্ট করেছে, তবে আধিকারিকরা বলেছেন যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়ার দরকার নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*