টানা ৪৫ দিন শহরের একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে কলকাতা পুলিশের কাছে। তাই পরবর্তী দেড় মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই বিষয়টি জানিয়েছেন।
বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করেছে পুলিশ। একই সঙ্গে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কারও হাতে লাঠি বা এই ধরনের কোনও ‘অস্ত্র’ দেখতে পেলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩(২) ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। ২৩ মে থেকে ৬ জুলাই পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। এই দেড় মাস কোনও রকম জনসভা, মিছিল, মিটিংও করা যাবে না এই এলাকাগুলিতে।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*