Alipore Zoo – সিংহীর মৃত্যু, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আজ এক সিংহীর মৃত্যু হয়েছে।। ওড়িশার নন্দনকানন থেকে আসা এই সিংহী অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায়। পাঁচ বছর বয়েসী সিংহী টি পায়ের সংক্রমণে ভুগছিল। আজ তার মৃত্যু তে সংশ্লিষ্ট মহলে বিষাদের ছায়া। সূত্রের খবর, চলতি মাসে চিড়িয়াখানায় একটি আমেরিকান শকুনি, ইউরেশিয়ার মিউট সোয়ান, আফ্রিকার একটি শকুনির ও মৃত্যু হয়েছে। এক মাসের মধ্যে এত গুলি পশু পাখির মৃত্যু তে উদ্বিগ্ন বন মন্ত্রী মনোজ ওঁরাও জানান, এই বিষয় তাঁর নজরে এসেছে।। এই বিষয় খতিয়ে দেখতে তিনি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর চিড়িয়াখানার যে পরিস্থিতি দেখছেন, দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময়ের পাপের ফল তাঁদের ভুগতে হচ্ছে। মাস দেড়েক আগে তিনি চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে সিংহীটি কে দেখে বুঝেছিলেন, সে অসুস্থ।
আজ সিংহীর মৃত্যুর প্রতিবাদে কংগ্রেস কর্মী সমর্থক রা চিড়িয়াখানার বাইরে বিক্ষোভ দেখান।। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে পরপর পশু পাখির মৃত্যু হচ্ছে।
এখন আলিপুরে একটি সিংহ ও তিনটি সিংহী রইলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*