রোজদিন ডেস্ক: রেজিনগরে ঋতব্রত পন্থী দের উপ নির্বাচনী প্রচারে বিলোনো হচ্ছিল লজেন্স।। তা কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে গুরুতর আহত শিশুর মঙ্গলবার মর্মান্তিক মৃত্যু হোল কলকাতার হাসপাতালে। যা নিয়ে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃত শিশু জসমিনা র পরিবার। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রচারে ব্যস্ত নেতারা তাঁদের ছোট্ট মেয়ের কোন খোঁজ ও নেন নি।।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। তাঁরা এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। শুভঙ্কর সরকার বলেন,দারিদ্র্য পীড়িত মুর্শিদাবাদের উপ নির্বাচনী প্রচারে গিয়ে যেভাবে হরির লুটের মত লজেন্স ছড়ানো হয়েছে শুধু ভোটের রাজনীতির স্বার্থে, তাঁরা একে ধিক্কার জানাচ্ছেন। যে প্রার্থীর প্রচারে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা হোল, তাঁর নির্বাচনী তহবিলে থাকা অর্থের অর্ধেক মৃত শিশুর পরিবার কে দেওয়ার জন্য তিনি দাবি করেন।
সূত্রের খবর, রবিবার ঋতব্রত পন্থী প্রার্থীর প্রচারে গিয়ে হুড়োহুড়ি তে পদপিষ্ট শিশুটি গুরুতর আহত হলে তাকে কলকাতায় চিকিৎসার জন্য পরিবার নিয়ে এলেও শেষ রক্ষা হয় নি। সামান্য লজেন্স কুড়োতে গিয়ে ছোট্ট মেয়ের এই মর্মান্তিক পরিণতিতে বাক্যহারা তার পরিবার। শোকস্তব্ধ গোটা এলাকা।

Be the first to comment