Jalpaiguri CPM Party Office এ হামলার অভিযোগ, নিশানায় বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক: সোমবার রাতে জলপাইগুড়ি তে সিপিএমের কার্যালয় সুবোধ সেন ভবনে হামলা হয়। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতি দের দিকে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, হামলাকারীরা কার্যালয়ের কাঁচের জানলা, পতাকার দন্ড ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ সমাজ মাধ্যমে এর ছবি দেন তিনি। পুলিশ এলেও তারা নীরব দর্শক ছিল।
এই হামলায় কার্যালয়ের ভিতরে থাকা বেশ কয়েকজন কর্মী আহত হন। খবর পেয়ে পীযুষ মিশ্র, সলিল আচার্য প্রমুখ নেতারা সেখানে গেলে পুলিশ তাঁদের বাড়ি চলে যেতে বলে।
এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জলপাই গুড়িতে মিছিলের ডাক দিয়েছে সি পি এম।
জেলা সম্পাদক পীযুষ মিশ্র ক্ষুব্ধ ভাবে বলেন, রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি ধরাকে সরা মনে করছে। তারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়। গণতন্ত্র প্রিয় মানুষ কখনো ই তা মেনে নেবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*