Child Death Tragedy, অভিযুক্ত নার্সিং হোম, বর্ধমানে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: বর্ধমানের নবাবহাটের কাছে একটি নার্সিং হোমে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু তে প্রবল উত্তেজনা দেখা দেয়। সামান্য একটি অস্ত্রোপচারের পর নার্সিং হোমের গাফিলতিতে তাঁরা সন্তানহারা হলেন বলে পরিবারের অভিযোগ। ছোট্ট সন্তানের মৃত্যুর বিচারের দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের বাইরে সোমবার শোকস্তব্ধ বাবা মা ধর্ণায় বসেন।
পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তাঁরা চার সদস্য র তদন্ত কমিটি করেছেন। শিশু র মা বাবার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শিশু অরণ্যর মৃত্যুর প্রাথমিক রিপোর্টে তাঁরা সন্তুষ্ট না। ওই নার্সিং হোমে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*