Youth Death In Police Custody, বাখরাহাটে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ নিয়ে সোমবার রাতে উত্তাল হোল দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট। স্থানীয় সূত্রে প্রকাশ, রাস্তা তৈরির কাজ নিয়ে বচসা, তর্কাতর্কির জেরে সোমবার দুপুরে পালান রায় কে গ্রেফতার করে পুলিশ। পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে তাঁকে প্রচন্ড মারধর করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সময় মত চিকিৎসা র অভাবে বাখরাহাট ফাঁড়িতে তাঁর মৃত্যু হয়। এই খবর আসার পর স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা বাখরাহাট ফাঁড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখান। পরিবারের অভিযোগ, বছর তিনেক আগে পালান রায়ের বুকে স্টেন্ট বসানো হয়েছিল। পুলিশ কে তা জানানো ও হয়। তা ও তাঁকে নির্যাতন করা হয়। বিচার ও দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি করেন তাঁরা।
পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানায়, ফাঁড়িতে নিয়ে আসার পর পালান রায় অসুস্থ বোধ করলে তাঁকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে তাঁর এই মৃত্যুতে রহস্য আছে বলে পরিবার ও প্রতিবেশীরা মনে করেন। তাঁরা এর সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান। এলাকার পরিস্থিতি থমথমে।
প্রসঙ্গত, এক মাস আগে হালিশহরে পুলিশ হেফাজতে
তৃণমূল নেতা বিরজু কেওতের মৃত্যু হয়।।প্রথমে তাঁর পরিবার ও লক আপে অত্যাচারের অভিযোগ করেছিলেন। ৭ আগস্ট তোলাবাজি সহ নানা অভিযোগে তিনি গ্রেফতার হন। রাতে ও তাঁর প্রাক্তন কাউন্সিলর স্ত্রী তাঁকে সুস্থ দেখে এসেছিলেন। পরদিন কাক ভোরে তাঁর মৃত্যু হয়।
মাত্র এক মাসের ব্যবধানে পুলিশ হেফাজতে দুই ২৪ পরগণায় দুজনের মৃত্যু নানা প্রশ্ন তুলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*