Daughter Of Gyanesh Kumar মেধা রূপমকে ( CEC) কে তীব্র ভর্ৎসনা এলাহাবাদ উচ্চ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী আকৃতি চৌধুরী কে জাতীয় সুরক্ষা আইনে আটক করায় আদালতের তোপের মুখে পড়েছেন গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক মেধা রূপম। এলাহাবাদ উচ্চ আদালত তাঁকে ও পুলিশের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেছে। তিনি কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা।। নয়ডার জেলাশাসক মেধা রূপমের নির্দেশেই আকৃতি চৌধুরী কে গ্রেফতার ও তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন লাগু হয় বলে অভিযোগ ওঠে।
গত এপ্রিল মাসে নয়ডায় শ্রমিক বিক্ষোভ চলাকালীন ভাষণ দিয়েছিলেন বঙ্গ তনয়া আকৃতি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এলাহাবাদ উচ্চ আদালতের দুই বিচার পতি অতুল শ্রীধরণ ও বিচারপতি আঁচল সচদেব তাঁকে মুক্তির নির্দেশ দেন। এর পাশে জেলাশাসক সহ যাঁরা আকৃতি চৌধুরী কে এই ভাবে আটক করে কারাবন্দি করেন, তাঁদের বেতন থেকে পাঁচ লক্ষ টাকা আদায় করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ও দেন।
যা অত্যন্ত তাৎপর্য পূর্ণ। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কন্যা তথা নয়ডার জেলাশাসক মেধা রূপমের এই আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন বহু মানুষ ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*