Durga With Eleven Hands! ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গা প্রতিমার ত্রুটিপূর্ণ সরকারি বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেন।।সোমবার একাধিক প্রচার মাধ্যমে এগার হাত সমন্বিত দুর্গা প্রতিমার ছবির বিজ্ঞাপন প্রকাশিত হয়। সঙ্গে সঙ্গেই তা নিয়ে শুরু হয় সমালোচনা ও।
মিলন মেলায় এইদিন পুজো কমিটি গুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রথমেই তিনি এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন। বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন।এইদিন সকালে একটি ত্রুটি পূর্ণ সরকারি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যাঁরা এই ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন দিয়েছেন,তাঁদের সতর্ক করা হয়েছে।। পরবর্তী কালে সরকার এই বিষয়ে যত্নবান থাকবে বলে তিনি জানান সূত্রের খবর, সরকারি এই বিজ্ঞাপনে দেবী দুর্গার এগারটি হাত দেখা যায়। দশভুজা দুর্গার এগারো হাত নিয়ে কটাক্ষ,সমালোচনা শুরু হয়।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, থিম হবে না, বিকৃত হবে না, প্রচুর হুমকি, আচরণ বিধি দেখা গেল। কিন্তু দশভুজা দুর্গা এবার কি করে একাদশ ভুজা হলেন তিনি প্রশ্ন তোলেন।
সিপিএম নেতা শতরূপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার এগারটা হাত! দেবতারা অসুর বধের জন্য দুর্গার দশ হাতে অস্ত্র দিয়েছিলেন, বিজেপি সরকার তাঁকে একটা অতিরিক্ত হাত দিয়েছে, পুজোর সময় বাঙালির ওপর কেউ নিরামিষ খাওয়ার ফতোয়া জারি করতে এলে তাঁকে থাবড়া মেরে মন্ডপ ও রাজ্য থেকে বার করে দেওয়ার জন্য!
উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা পুজোর মন্ডপ সংলগ্ন অঞ্চলে আমিষ না রাখার নিদান দিয়েছে, মধ্য প্রদেশের বাগেশ্বর বাবা পুজোয় বাঙালিরা আমিষ খাওয়ার তীব্র নিন্দা করেছেন।।যা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*