নেত্রীর সঙ্গে বাদানুবাদ,২১ জুলাই এর মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ কল্যাণ ব্যানার্জি!

Spread the love

রোজদিন ডেস্ক: দলে যতই বিভাজন হোক, তিনি এখন ও মমতা ব্যানার্জি র সঙ্গেই আছেন। আজ ২১ জুলাই এর মঞ্চে দলনেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে চলে গেলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। এমন কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার আগেই তিনি চলে যান। যদিও তাঁর দাবি, শারীরিক অসুস্থ তার জন্য তিনি ওখানে থাকেন নি।
আচমকা কল্যাণ ব্যানার্জির এই প্রস্থান ঘিরে রাজনৈতিক মহলে চর্চা এখন তুঙ্গে। সূত্রের খবর, দীর্ঘ বক্তব্য রাখা নিয়ে কল্যাণ ব্যানার্জির সঙ্গে মতান্তর হয় মমতা ব্যানার্জির। তিনি বক্তব্য রাখার সময় মমতা প্রবেশ করলে একটু বিরতি দিয়ে ফের বক্তব্য শুরু করেন কল্যাণ ব্যানার্জি। দলনেত্রী তাঁকে ইঙ্গিতে থামতে বললেও থামেন নি। তিনি দীর্ঘ বক্তব্য রাখায় অনেকে সময়ের অভাবে ভাষণ দিতে পারেন নি। এই নিয়ে প্রকাশ্যেই মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর কথা কাটাকাটির জেরে তিনি চলে যান।
এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের প্রায় সবাই ঋতব্রত শিবিরে চলে গেলেও কল্যাণ ব্যানার্জি যান নি। আজ ও তিনি বিরোধী শিবির কে রীতিমত আক্রমণ করে বক্তব্য রেখেছেন।
তবে আজ এই ঘটনার পর তিনি কি করবেন সেদিকে রাজনৈতিক মহল নজর রেখেছেন। যদিও কল্যাণ ব্যানার্জি আগে ও অভিষেক ব্যানার্জি কে নিয়ে প্রকাশ্যে তোপ দেগে ও সাবেক তৃণমূল শিবিরেই রয়ে যান।
এবার ও তিনি তাই করবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*